ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অসহ্য গরমের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে

অসহ্য গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। ঠান্ডা বাতাসে জুড়িয়ে যাচ্ছে শরীর। সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় দমকা হাওয়া বইছিল সিলেট নগরীতে। এর মধ্যে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় রাত ৯টার দিকে এক পশলা বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের কোম্পানীগঞ্জে শুরু হয় বৃষ্টি। রাত ১০টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।’

সোমবার (১৭ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে দেশের তিনটি বিভাগে বৃষ্টির আভাস দেয়া হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজও দেশের ১৭টি জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী তিন দিন পর দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসহ্য গরমের পর সিলেটে স্বস্তির বৃষ্টি

নিউজ প্রকাশের সময় : ০৫:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩