অসুস্থ অবস্থায় সংবাদ সম্মেলন করলেন ভিপি নুরুল হক নূর।

- নিউজ প্রকাশের সময় : ০৮:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে

অসুস্থ অবস্থায় সংবাদ সম্মেলন করলেন ভিপি নুরুল হক নূর।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অসুস্থতা নিয়েও আজ সংবাদ সম্মেলনে উপস্থিত হন এবং তিনি বলেন আমার বক্তব্য আমি অসুস্থ থাকায় লিখিতভাবে দিয়েছি যা আপনাদেরকে পাঠ করে শুনিয়েছে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান তবুও দুটি কথা না বললেই নয় বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে পড়েছে তারা বিরোধী দল ও মতকে নির্মূল করতে হত্যা, মামলা ও নির্যাতন করতেছে। এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করতে তাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য একজন মাদ্রাসা ছাত্রকে তারা লগি বৈঠা আন্দোলনের মতো পিটিয়ে হত্যা করেছে। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমান কে পিটিয়েছে আমার ওপর তারা হামলা করেছে এগুলোর মধ্যে দিয়ে দেশের বিরোধী দল থেকে শুরু করে সবাইকে একটি মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে তাদের এরকম হবে।
এবং ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এই ত্রাস সৃষ্টি করবে বা করতেছে।
তিনি আরো বলেন এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকারের কাছ থেকে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং আগামী নির্বাচনে যেন, জনগণের মতের প্রতিফল ঘটে সেজন্য, যে এক দফা দাবি সরকার পতনের ও তত্ত্বাবধায়ক সরকারের সেই দাবীতে আপনারা সবাই রাজপথে নেমে আসুন।
আন্দোলন গড়ে তুলুন নাহলে কারো রেহাই নেই বিএনপি বলেন জামায়েত বলেন হেফাজত বলেন গণধিকার পরিষদ বলেন বাম বলেন ডান বলেন, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের সরকার যদি থাকে আগামীতে কারোই রক্ষা নাই আপনারা দেখেছেন বিভিন্ন শিক্ষক সাংবাদিক অনেককেই জেলে যেতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে, আগামীতে পরিস্থিতি হবে আরো ভয়াবহ আমাদের হাতে সময় আছে আগামী ১ থেকে দেড় মাস এই এক থেকে দেড় মাসের আন্দোলনে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে পারি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই দেশটা আমাদের থাকবে দেশের পতাকা থাকবে স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে, আমরা বেঁচে থাকবো, আর তার না হলে বিরোধী দল এবং মতের লোকদের লাশ নদীতে ভাসবে।
এবং বাংলাদেশ হবে ভারত নিয়ন্ত্রিত একটি অঙ্গরাজ্য।
এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের উপরে হামলা হয়েছে এটা পরিকল্পিতভাবে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে, এবং এটা ছোটখাট কোন ছাত্রলীগের ঘটনা না এবং এর সাথে আওয়ামী লীগের ওপর মহলের নির্দেশ আছে এবং এতে ইন্ডিয়ার ও হাত থাকতে পারে। আমাদেরকে বারবার এ বলা হচ্ছিল যেন আমরা ভারতের বিরুদ্ধে কথা না বলি তাই আমাদের মনে হচ্ছে এর পিছনে ভারতের হাত আছে।
এবং আপনারা আমার বাসার ভিডিও ফুটেছে দেখেছেন ও শুনেছেন ডিবির লোকেরা আমাকে বলেছে আমি কেন বিএনপি ও জামাতের সঙ্গে মিলে আন্দোলন করি এর উত্তরে আমি পরিষ্কার করে বলেছি দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনার পতন ঘটাতে হলে বিএনপি ও জামাতএর সবারই রাস্তায় নামতে হবে নয়তো এই সরকারের পতন সম্ভব না এবং এর পরেই আমার উপর হামলা হয় তাই আমাদের মনে হয় আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। এবং হসপিটালেও আমাকে গোয়েন্দা সংস্থার অনেকেই বলেছে এবার আপনি ক্ষান্ত হন নয়তো আপনাকে মেরে ফেলা হবে অজ্ঞাতনামা কিছু আসামিকে এরেস্ট করা হবে কিন্তু আপনি আর ফিরে আসবেন না।
কিন্তু আমার বাবা যে কথা বলেছে আমিও সেই কথা বলি আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাই আল্লাহ যেভাবে আমার মৃত্যু লিখে রেখেছেন আমার মৃত্যু সেভাবেই হবে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণের জন্য যদি আমার মৃত্যু হয় আমি সে মৃত্যুকে হাসিমুখে বরণ করে নেব।
এবং শুক্রবার আমাদের হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ তারই প্রতিবাদ হিসেবে যে সমাবেশ ডাকা হয়েছে সেটা সহ যেকোনো আন্দোলনে ইনশাআল্লাহ বেঁচে থাকলে উপস্থিত থাকবো।
সর্বশেষ সকলের প্রতি আহবান ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে সকলে এগিয়ে আসুন আন্দোলনের নামুন তবে এই সরকারের পতন সম্ভব ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা গণতন্ত্র ফিরে আনা সম্ভব।
















