সংবাদ শিরোনাম ::
আওয়ামীলীগের কাছে মানুষের জীবনের চেয়ে ক্ষমতার দাম বেশি (পীর সাহেব চরমোনাই )

সংবাদ দাতাঃসৈয়দ আল ইমরান
- নিউজ প্রকাশের সময় : ০৫:২২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে

আজ ২৮ শে জুলাই রোজ শুক্রবার ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার বক্তব্য প্রদানের সময় বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন বর্তমান সরকার ক্ষমতার পাগল হয়ে গেছে জনগণের জানমাল নিরাপত্তার তয়াক্কা করে না জনগণের ইচ্ছার কোন প্রতিফলন তিনি ঘটান না বরং নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে গিয়ে দেশের ও জনগণের নিরাপত্তার জন্য যে অস্ত্র ক্রয় করা হয়েছে, সেই অস্ত্র জনগণের নিরাপত্তার কাজে ব্যবহার না করে বরং সেই অস্ত্র জনগণ হত্যা করার জন্য ব্যবহার করছে।















