ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আওয়ামী লীগ শেষ বিএনপির দেশ বরগুনায় চাঁদা দাবির অভিযোগে ৫ বিএনপি নেতার নামে মামলা

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলায় চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধাসহ (৪০) পাঁচজনের নামে মামলা করা হয়েছে। উপজেলার চলাভাঙ্গা নামক এলাকার আব্দুস ছত্তার মৃধার ছেলে হুমায়ুন কবির মিল্টন বাদী হয়ে মামলাটি করেছেন।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। পরে আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানায় এফআইআর নেওয়ার নির্দেশ দেন।মামলায় অন্য অভিযুক্তরা হলেন- আমতলী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিমু আকন (৫৫), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল আকন (৩৫), উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য সামসু চৌকিদার (৩৮) ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাকিব (৩৫)।মামলা সূত্রে জানা গেছে, আমতলী খুরিয়ার খেয়াঘাট নামক এলাকায় মামলার বাদী হুমায়ুন কবির মিল্টনের একটি মুদি মনোহরি দোকান আছে। বুধবার (২৮ আগস্ট) সকালের দিকে ধারালো অস্ত্র দা, রামদা ও লাঠি নিয়ে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে ১৫-২৫টি মটরসাইকেলে করে কিছু লোক ওই দোকানের সামনে আসেন। এ সময় মিল্টনের কাছে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ব্যবসায়ী মিল্টনের দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত আসামিরা তাকে ব্যাপক মারধর করেন। এ সময় মিল্টনের দোকান ভাঙচুর করাসহ দোকানে থাকা ৩ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যান অভিযুক্তরা। এছাড়াও হামলাকারীরা দোকানে থাকা ক্যাশ বাক্স ভেঙে নগদ ২ লাখ টাকাও নিয়ে যায় বলে উল্লেখ করা হয়।মামলায় আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের পর থেকেই অভিযুক্ত আসামিরা এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করছেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নে গিয়ে মানুষের দোকান পাঠ লুট করাসহ বড় অঙ্কের টাকার বিনিময়ে জমি জমা জোরপূর্বক দখল করার কাজও করেছেন তারা।মামলার বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন, আমি চাঁদা দাবি, দোকানঘর ভাঙচুর, মালামাল লুট বা নগদ টাকা লুটের মতো কিছুই করিনি। বহিষ্কার হওয়া সাবেক সভাপতি জালাল ফকিরের নেতৃত্বেই খুরিয়ার খেয়াঘাট এলাকায় চাঁদাবাজি চলছিল। তার প্রতিবাদ করায় আমার বড় ভাইসহ আমাদের লোকজনের ওপর হামলা চলানো হয়েছে। আমরা কারো ওপর হামলা করিনি। আমাকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আমির হোসেন বলেন, আদালতের কোনো আদেশ আমরা এখন পর্যন্ত পাইনি। আদেশ পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ শেষ বিএনপির দেশ বরগুনায় চাঁদা দাবির অভিযোগে ৫ বিএনপি নেতার নামে মামলা

নিউজ প্রকাশের সময় : ০৮:২৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪