সংবাদ শিরোনাম ::
আগামী কাল গণঅধিকার পরিষদের বর্ধিত সভা।

রিপোর্টার মোঃ ফয়সাল হোসেন
- নিউজ প্রকাশের সময় : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ ফয়সাল হোসেন
আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে (আইডিইবি) এই সভা অনুষ্ঠিত হবে। দেশের জাতীয় সংকট, আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতিসহ চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বর্ধিত সভা করবে গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সভায় গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা জেলা-মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক অংশগ্রহণ করবেন।
দেশের চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন দলের হাইকমান্ড।
সভায় সভাপতিত্ব করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।















