ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

রিপোর্টার মোঃ অনিক
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এর একপর্যায়ে মধ্যরাত দেড়টার দিকে ঘন কুয়ার কারণে নৌপথে ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্ট হয়ে মাঝ যমুনায় খজন জাহান আলী নামের ফেরিটি কাজিরহাট থেকে আরিচা ঘাটে আসার সময় আটকা পড়লে সেখানেই নোঙর করে। পরে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির চৌধুরী ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, সন্ধ্যার পর থেকেই পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে একটি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে এবং মধ্যরাত একটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ

নিউজ প্রকাশের সময় : ০৮:২৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫