ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আমার উপর অত্যাচারের প্রতিশোধ নেয়নি: সাবেক মন্ত্রী তাজুল ইসলাম এমপি

 এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

আমার উপর অত্যাচারের প্রতিশোধ নেয়নি: সাবেক মন্ত্রী তাজুল ইসলাম এমপি

যারা ভোটে বাধা দেয়ার কথা বলে, সেই দলের (বিএনপি) লোকেরাও নৌকা মার্কায় ভোট দিবে। মানুষ এখন আর দেশের অশান্তি চায় না। দেশে এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে। বিগত নির্বাচনগুলোর চেয়ে এবার মানুষ আরও বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ. বি. তাজুল ইসলাম এমপি।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ৫টায় বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর ইউনিয়নের বাহেরচর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, একটি প্রাণিও জন্ম নেয়নি বাঞ্ছারামপুরের মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখবে। যারা বাধার কথা বলে তারাও নৌকায় ভোট দেবে। ঐক্যবদ্ধ বাঞ্ছারামপুর গড়ার জন্য আমি যে প্রচেষ্টা চালিয়েছি- তারই প্রতিফলন এটি। কারণ আমার ওপর যে অত্যাচার করেছে, আমি তার উপর প্রতিশোধ নেইনি। বাঞ্ছারামপুরে বিএনপির যারা আছে, তাদের অনেকেই আমাকে ভোট দেবে। হয়তো কিছু এদিক-সেদিক হবে।

তিনি আরও বলেন, আমরা গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর কোনো হামলা করিনি, মামলা করিনি। তাদের আমরা সম্মান দিয়েছি। তাই আমাদের প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই। বাঞ্ছারমপুরের স্বার্থে আমরা সবাই একতাবদ্ধ । বাঞ্ছারপুরে অনেক ব্রিজ হয়েছে- এখানে তো লেখা থাকবে না যে এটার ওপর দিয়ে আওয়ামী ছাড়া অন্য কেউ হাঁটতে পারবে না। তাই রাজনৈতিক মতবিরোধ থাকলেও উন্নয়নের স্বার্থে সবাই নৌকায় ভোট দেবে।

বাহেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন প্রমুখ।

সাবেক সেনা কর্মকর্তা তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের চারবারের সংসদ সদস্য। টানা পঞ্চমবারের মতো এবারও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমার উপর অত্যাচারের প্রতিশোধ নেয়নি: সাবেক মন্ত্রী তাজুল ইসলাম এমপি

নিউজ প্রকাশের সময় : ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩