আমার লড়াই শুরু হলো মরনব্যাধি ক্যানসারের সাথে মুন্সিগঞ্জের কলেজ শিক্ষক _মোহাম্মদ জসিম উদ্দিন

- নিউজ প্রকাশের সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

ভারতে চিকিৎসা নিতে যাওয়া মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরের এক কলেজ শিক্ষকের মরনব্যাধি ক্যানসার থেকে সুস্থতা জন্য দেশবাসী সহ সকলের দোয়া সহযোগিতা চেয়ে আবেদন।-আমার লড়াই শুরু হলো মরনব্যাধি ক্যানসারের সাথে। ইয়া আল্লাহ…আমি যেন বিজয়ী হই। কারন আমার মা-বাবা, ভাই, বোন, স্ত্রী এবং আত্মীয় স্বজন সর্বোপরী আমার শুভাকাঙ্ক্ষীদের আরো অনেক কিছু দেয়ার বাকি আছে আমার।তুমি আমাকে ততদিন বাঁচিয়ে রেখো। সকলের কাছে একটাই চাওয়া একটু মন থেকে আমার জন্য দোয়া কইরেন সবাই।আল্লাহ তায়ালা অসুস্থতা দিয়ে তার বান্দাদের পরীক্ষা করেন, আমাকেও করছেন। অসুস্থতা নিয়ে আমি তেমন চিন্তাও করিনা। আসলে পরিবারের বড় ছেলে তো, কাঁধে অনেক দায়ীত্ব। তাই একটু টেনশন চলে আসে। ছোট বেলা থেকে এত বড় হয়েছি.. কখনো কারো ক্ষতি করা তো দূরে থাক ক্ষতির চিন্তাও করিনি। আয় রোজগারে হালাল হারাম কে অত্যন্ত কঠোর ভাবে দেখেছি সব সময়। সততার সাথে দুই ভাই যতটুকু উপার্জন করতে পারি তা দিয়ে দিব্যি আমাদের সংসার চলে যায়। বাবাকেও রোজগার থেকে বিশ্রাম দিয়ে দিয়েছি। যখন থেকে উপার্জন করা শিখেছি তখন থেকে পরিবারের ভরনপোষণ এর জন্য কখনো কারো দ্বারস্থ হইনি।সব কিছু ভালোই চলছিল আমাদের। হঠাৎ আল্লাহ তায়ালার এই পরীক্ষা। জানিনা আল্লাহ তায়ালা নসিবে কি রেখেছেন। তিনি যা করেন /করবেন তাতেই আলহামদুলিল্লাহ।সবাই জানেন লিভার ক্যানসার অনেক ব্যায়বহুল চিকিৎসা। অনেকেই ইতিমধ্যে অনেক সহযোগীতা পাঠিয়েছেন আমার জন্য। তাদের ঋন শোধ করার মত ক্ষমতা যদিওবা কখনো হয় , ধৃষ্টতা হবেনা আমার। সকলের জন্য দোয়া থাকবে সব সময়। যারা আমার পাশে দাড়াতে চান তারা নিম্নের বিকাশ ও ব্যাংক হিসাব নাম্বারে আর্থিক সহায়তা পাঠাতে পারেন। বিকাশ: 01942588197(পারসোনাল) ব্যাংক হিসাব নং: 3701001007132 (সোনালী ব্যাংক পিএলসি, বালুচর শাখা, সিরাজদিখান) কৃতজ্ঞতায়: জসিম উদ্দিন















