সংবাদ শিরোনাম ::
আর কত লাশ ঝরবে সড়কে
সৈয়দ আল ইসলাম
- নিউজ প্রকাশের সময় : ১০:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

আর কত লাশ ঝরবে সড়কে
বরিশালের সিএন্ডবি রোড তেমাথায় এক্সিডেন্টে শেরেবাংলা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র নিহত।
সন্তানকে সরকারি মেডিকেলে চান্স পাওয়াতে পিতা-মাতাকে যে, কতটা অমানবিক পরিশ্রম করতে হয় তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পিতা- মাতার পরিশ্রমের সাফল্য এখন লাশ হয়ে রাস্তায় শুয়ে আছে😭 নথুল্লাবাদ থেকে রুপাতলি পর্যন্ত রাস্তায় যেসব অটো চলাচল করে অধিকাংশ মুল রাস্তা দিয়ে চালায়। অথচ পাশে কিন্তু নিরাপদ রাস্তা আছে। আর বাস -ট্রাক গুলাও খুবই দ্রুত গতিতে চালায় জনবহুল রাস্তা দেখার পরও। মৃত্যু সৃষ্টিকর্তা কতৃক নির্ধারিত। তবুও এ-সব মৃত্যু পরিবার কখনো মেনে নিতে পারে না। আল্লাহ ছেলেটাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুক আমিন। এবং পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।আমিন।
















