ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে; নিয়োগের আগেই বাণিজ্যের অভিযোগ

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের আগে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে ম্যনেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরিছন্নতাকর্মী পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে দৈনিক পত্রিকায় ২১ জানুয়ারি পুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ। এ নিয়োগ সংক্রান্ত বিষয়ে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। একাধিক ম্যানেজিং কমিটির সদস্য অভিযোগ তুলে বলেন, সেই সভায় নিয়োগ সততার সাথে নিরপেক্ষভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ সদস্যদের রেজুলেশনে স্বাক্ষর করিয়ে দেন। এর পরই শুরু হয় ম্যানেজিং কমিটির সভাপতি খোশদেল আলমের নিয়োগ বানিজ্য। সভাপতি তার পছন্দ মত পার্থী বাছাই করেন। কমিটির সদস্য নাসির উদ্দীন, শামিম রেজা ও তরিকুল ইসলাম জানান, আমাদের সাথে কোন আলোচনা না করেই সভাপতি তার পছন্দমত প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেয়ার চেষ্টা করছেন। আমরা চাই এই নিয়োগটি স্বচ্ছতার সাথে হোক। যোগ্য প্রার্থী চাকরি পাক। কিন্তু সভাপতি নিয়োগের বিষয়ে আমাদের কিছুই না জানিয়ে নিজের মন মত টাকার বিনিময়ে নিয়োগের চেষ্টা চালাচ্ছেন। বিদ্যালয়টি গ্রামের সকলের প্রতিষ্ঠান। গ্রামবাসীর এখন একটাই দাবি যে, সুষ্ঠু নিরপেক্ষ ভাবে যোগ্য প্রার্থী চাকরিতে নিয়োগ দেওয়া হোক। অভিযোগ সম্পর্কে সভাপতি খোশদেল জানান, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পুর্ন মিথ্যা। যারা আবেদন করেছে তারমধ্যে পররীক্ষায় যে টিকবে তার নিয়োগ দেওয়া হবে। আমি এই ধরনের কাজ করতে পারি না। আমার এন্ট্রি পার্টি এগুলো ছড়াচ্ছে।’উল্লেখ্য, আগামী ১১ মে শনিবার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে; নিয়োগের আগেই বাণিজ্যের অভিযোগ

নিউজ প্রকাশের সময় : ০৪:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪