আলোর কাফেলা এর কমিটি ঘোষণা।

- নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

আলোর কাফেলার সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকী।আজ ২২ ই মে রোজ বৃহস্পতিবার আলোর কাফেলা সেবা সংস্থার অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যের ভোটের মাধ্যমে আগামী ৩ বছরে জন্য নতুন কমিটি গঠিত হয়এর আগে পূর্বের কমিটি কে বিলুপ্ত ঘোষণা করে মাওলানা হুযাইফা সাহেবের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় আলোর কাফেলা সেবা সংস্থা বিগত সেশনে ২২ লক্ষ টাকার (পণ্য সামগ্রী) বিভিন্ন শ্রেণির অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ নগদ অর্থ ও ঘর বাড়ি নির্মাণ করে দেয়।পুনরায় নির্বাচিত সভাপতি মুফতি সিরাজুল ইসলাম বলেন আমাদের একমাত্র লক্ষ্য হবে মহান আল্লাহকে রাজি ও খুশি করার জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এবং আমাদের প্রতিটি কাজ হতে হবে বিচক্ষণতা ও জবাবদিহি তার সাথেমানুষের দেওয়া এই আমানত যেন কোনভাবেই নষ্ট না হয়।আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেনআলোর কাফেলার প্রচার সম্পাদক হাফেজ কারী আব্দুল খালেক গাজীপুরী সাহেব।















