সংবাদ শিরোনাম ::
আশায় আকাশ / শেষ আশ্রয়

বিশেষ প্রতিবেদন
- নিউজ প্রকাশের সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

জান্নাতুল ফেরদৌসী
অনন্ত আকাশ অখণ্ড বটে
আকাশে জ্বলজ্বল জ্বলে
জীবনের প্রয়োজন।
আলোর অন্বেষণ অজানা গন্তব্যে।
জীবন যখন যেখানে যেমন
কখনো বা সুখের স্রোতে গতিময়
কখনো উদারতায় আকাশের মতন।
কখনো তাপিত লেলিহান শিখায় গনগন
কখনো বা ভালোবাসায় মহিয়ান।
কখনো সর্বংসয়া মন মননের ধারে।
নিয়ম-কানুন প্রয়োজন যেখানে যেমন অথচ অজানা শক্তিতে
সৎ সত্ত্বেও সত্য অসহায়।
ভালোবাসায় আশায় আকাশ শেষ আশ্রয়।
















