আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাম্বার মিস্ত্রী নিহত

- নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে পাম্বার মিস্ত্রী নিহত
এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে মো. কবির মিয়া (৪০) নামে এক পাম্বার মিস্ত্রি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে আশুগঞ্জ রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার যাত্রাপুর এলাকার মো. আমির হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, কবির পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি ছিলেন। সকালে কবির যাত্রাপুর থেকে আশুগঞ্জে রেলপথ ধরে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশায় কিছু দেখতে না পাওয়ায় সে ট্রেনের নিচে কাটা পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনের নিচে সে কাটা পড়েছে তা জানা যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
















