ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আশুগঞ্জে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দাবিতে কর্মচারিদের  মানববন্ধন।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে

আশুগঞ্জে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দাবিতে কর্মচারিদের  মানববন্ধন।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা।

রবিবার (১৩ আগস্ট) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় কারখানার হাজারো শ্রমিক কর্মচারীরা ঘন্টা ব্যাপী দীর্ঘ মানববন্ধের সূচনা করেন।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের সার্বিক পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র-সহ-সভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সহ- সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।

কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, গত ১ মার্চ থেকে কারখানার ওভারহোলিং এর জন্য দুই মাস উৎপাদন বন্ধ ছিল। ওভারহোলিং শেষে গত মে মাস থেকে কারখানা চালু করতে চাইলে গ্যাস সংকটের কারণে সরবরাহ বন্ধ রাখে বিসিআইসি কর্তৃপক্ষ। তাই প্রায় ৬ মাস ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে কারখানার যন্ত্রাংশ। ওভারহোলিং ও কমিশনিং করাও সম্ভব হচ্ছে না। দ্রুত গ্যাস সরবরাহ চালু না করা গেলে কারখানাটি পুনরায় চালু রাখা সম্ভব হবে না। তাই কারখানাকে বাচাঁতে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নেমেছে। গত এক মাস ধরে কারখানার শ্রমিক কর্মচারীরা গেইট মিটিং, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, স্বারক লিপি প্রদানসহ নানা কর্মসুচি পালন করে আসছে। দ্রুত তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা।

উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন ১২শ মেট্রিকটন ইউনিয়া সার উৎপাদন করে। এই সার ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ দেশের ৮ জেলায় সার সরবরাহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশুগঞ্জে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দাবিতে কর্মচারিদের  মানববন্ধন।

নিউজ প্রকাশের সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩