আশুগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের।
- নিউজ প্রকাশের সময় : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

আশুগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ইকবাল হোসেন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। আব্দুর রাজ্জাক নামে আরো একজন আহত হয়েছে৷
সোমবার (২৩,অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন উপজেলার তালশহর (পশ্চিম) ইউনিয়নের তালশহর গ্রামের নাগরবাড়ির জিলু মিয়ার ছেলে। এ দূর্ঘটনায় আহত আব্দুর রাজ্জাক একই এলাকার মৃত মোতালেবের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সরাইল বিশ্বরোড থেকে ভ্যান গাড়ি নিয়ে দুর্গাপুর যাচ্ছিল ইকবাল। ভ্যানগাড়িটি দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিছন থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যান গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ইকবাল হোসেন ও ভ্যানের হেলপার আব্দুর রাজ্জাক আহত হয়৷ পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। রাজ্জাককে হাসপাতালে ভর্তি দেন।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে
















