ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

আশুগঞ্জে ২০ কেজি গাঁজার চালান আটক।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে

আশুগঞ্জে ২০ কেজি গাঁজার চালান আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছের ড্রামের ভেতর থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সোহাগপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুর ১ টার দিকে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেফতার সোহেল রানা (২৬) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর প্রাইমারি স্কুলের বিপরীত পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যানে রাখা ১৯টি মাছের ড্রামের ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক সোহেল জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করত। সে একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশুগঞ্জে ২০ কেজি গাঁজার চালান আটক।

নিউজ প্রকাশের সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩