ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

আশুলিয়ায় ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগে ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।শনিবার সকালে এমন তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস। মামলাটি দায়ের করেন সাইফুল ইসলাম নামে ভুক্তভোগী এক শিক্ষার্থী।আসামিরা হলেন- সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া (২৩), মনোয়ার হোসেন রাজকুমার রাজু (২৮), সোহাগ (২৬), মারুফ ভুঁইয়া (২৫), ইমন (২৮) ও ইভান (১৮)। এছাড়াও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে।অপরদিকে ভুক্তভোগীরা হলেন- কলেজ শিক্ষার্থী নাহিদ হাসান (২২), নূর হাসনাত নাধভি (১৮), হিমেল ভুঁইয়া (২১), সাইফুল ইসলাম (২৩) সহ নয় জন।এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সাইফুল ইসলামসহ হিমেল ভুঁইয়া, আল আমিন, নাঈম, নাহিদ হাসান, নূর হাসনাত নাধভি, তার সহপাঠীদের নিয়ে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার রেইন ফরেস্ট পার্কের সুইমিং পুলে গোসল শেষে বাড়ি ফিরছিলেন। পথে জামগড়া এলাকার আরফান মার্কেট এলাকায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়ার নেতৃত্বে অভিযুক্তরা ধারালো রামদা, রড ও হকিস্টিক নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এসময় সাইফুল ইসলামসহ অন্যরা মারধরের শিকার হন। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীদের ব্যবহৃত ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল ছিনিয়ে নেয় অভিযুক্তরা।এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রধান অভিযুক্ত সাব্বির আহমেদ কাব্য ভূঁইয়া। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশুলিয়ায় ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিউজ প্রকাশের সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪