ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হলুদ সাংবাদিকতার প্রতিবাদে ওরিয়নের মানববন্ধন

- নিউজ প্রকাশের সময় : ১২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

আজ, ২৬ সেপ্টেম্বর ২০২৪, সকাল ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হলুদ সাংবাদিকতার প্রতিবাদে একটি মানববন্ধন আযোজন করা হয়েছে। এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সম্প্রচারিত মিথ্যা ও মানহানিকর প্রতিবেদনগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রকাশ করা। ওরিয়ন বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিত্তিহীন প্রতিবেদনে আমাদের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করছে।২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রকাশিত একটি প্রতিবেদনে ওরিয়নের বিদ্যুৎকেন্দ্রগুলো সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ না করে ওরিয়ন সরকারের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং বিদেশে পাচার করেছে। ওরিয়ন এ ধরনের ভিত্তিহীন অভিযোগ কঠিনভাবে প্রত্যাখ্যান করছে। ওরিয়ন বিপিডিবি’র চাহিদা মোতাবেক নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে এবং ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।এছাড়া, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা খবরের মাধ্যমে জাতীয় অবকাঠামো প্রকল্পগুলোর সুনাম নষ্ট করার প্রচেষ্টা করা হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার, যা বাংলাদেশের প্রথম সফল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প, তা নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করা হয়। শেয়ারহোল্ডারদের অপসারণ এবং টোল আদায়ের ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগগুলোও সম্পূর্ণ মিথ্যা।ওরিষন বিশ্বাস করে, এই ধরনের হলুদ সাংবাদিকতা শুধু কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করার প্রচেষ্টা নয়, বরং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যও হুমকিস্বরূপ। মানববন্ধনের মাধ্যমে আমরা এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ এবং এই ধরনের মানহানিকর প্রচারণা বন্ধে আমরা সচেষ্ট থাকব।















