ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা হিংসা নয়, সহানুভূতি—এগিয়ে চলার বার্তা দিলেন চন্দ্রা সরকার বাজিতপুরে দিনে সাংবাদিকের বাসা চুরি বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের

ইসরাইলি সৈন্যদের আবারো আল-আকসা মসজিদে প্রবেশ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

ইসরাইলি সৈন্যরা বুধবার রাতে আবারো অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। এর আগে রোজার মধ্যেই মুসুল্লিদের ওপর নৃশংসভাবে চড়াও মসজিদে প্রবেশ করেছিল তারা।

বুধবার প্রায় দুই হাজার মুসল্লি তারাবির নামাজ পড়ার সময় ইসরাইলি সৈন্যরা মসজিদের আঙিনায় ঢুকে পড়ে।

মুসুল্লিদের নামাজ ত্যাগ করে ছত্রভঙ্গ করে দেয়ার জন্য ইসরাইলি বাহিনী রাবার বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শী ফিরাস আল-দিবস মিডল ইস্ট আইকে বলেন।

তিনি জানান, সৈন্যরা লোকজনকে ধাওয়া করে, তাদের প্রহার করে।

তিনি বলেন, তারা একটি নতুন বাস্তবতা তৈরী করতে চায়। তারা আল-আকসা মসজিদকে ফিলিস্তিনি শূন্য করতে চায়। বিশেষ করে গতকাল যা হয়েছে, তা বিপর্যয়কর। সহিংসতার মাত্রা ভয়াবহ।

পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী মিডল ইস্ট আইকে বলেন, এক ঘণ্টার মধ্যে মসজিদটি প্রায় ফিলিস্তিনি-শূন্য করে ফেলা হয়।

জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৩৫০ জনেরও বেশি গ্রেফতার
জেরুসালেমের গুরুত্বপূর্ণ কেন্দ্র আল-আকসা মসজিদে সংঘর্ষের পর ইসরাইলি পুলিশ বুধবার ভোরে ৩৫০ জনেরও বেশি লোককে গ্রেফতার করেছে। বুধবার পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা অধিকৃত পূর্ব জেরুসালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভিতরে অবস্থান করা ৩৫০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এসব লোক সেখানে ব্যারিকেড সৃষ্টি করে সহিংসতায় জড়িয়ে পড়েছিল।

তারা জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ‘মুখোশধারী ব্যক্তি, পাথর ও আতশবাজি নিক্ষেপকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার সন্দেহভাজন ব্যক্তি’ অন্তর্ভূক্ত রয়েছে। সূত্র : মিডল ইস্ট আই ও এএফপি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসরাইলি সৈন্যদের আবারো আল-আকসা মসজিদে প্রবেশ

নিউজ প্রকাশের সময় : ০৬:০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩