ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

ঈদের নামাজের পর ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ যুবকের

রিপোর্টার মোঃ সোহরাব 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় ঈদের নামাজের পর মোটর সাইকেলে ঘুরতে গিয়ে ৩ যুবক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়নের সীমান্ত সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন, কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের নামাজ আদায়ের পর ওই ৩ যুবক মোটর সাইকেলে করে দূর্গাপুর ও কলামাকান্দার সীমান্ত সড়কে ঘুরতে যান। কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে বিকেল ৩টার দিকে ফেরার পথে চেংনী বাজার এলাকায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে মোটর সাইকেল নিয়ে ৩ জনই সড়কের নীচে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষনা করেন।কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার জন্য আবেদন জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের নামাজের পর ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ যুবকের

নিউজ প্রকাশের সময় : ০৮:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪