সংবাদ শিরোনাম ::
ঈদে প্রিয়জনদের সাথে ঈদে আনন্দ ভাগ করার উদ্দেশ্যে মাতৃভূমিতে ফিরিয়ে যাওয়া।

স্টাফ রিপোর্টার মেহেদুল ইসলাম
- নিউজ প্রকাশের সময় : ১০:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

ঢাকা ময়মনসিংহ রোড গাজীপুর ২৭ রোড, আজকে ঈদে ঘরে ফেরা মানুষের রাস্তায় উপছে পড়া ভির।আজকে সারাদিন সকাল ১১ টা থেকে এখন পর্যন্ত রাস্তা অনেক ব্যস্ত। এবং সাধারণ জনগণ জানিয়েছে পূর্বের ভাড়ার চাইতে ডবলের ডবল ভাড়া গুণছেতারা। তাতেও পাচ্ছে না সময় মত গাড়ি। যাত্রীরা কেউ যাচ্ছে প্রাইভেট কারে আবার কেউ যাচ্ছে পিকআপ ট্রাক। তাদের একটাই প্রত্যাশা প্রিয়জনদের সাথে ঈদের মুহূর্ত কাটানো।সাধারণ জনগণ আরো বলেছে তারা সাত দিন আগে টিকেট ক্রয় করেছে তিন গুণ দামে। টিকেট কাউন্টার থেকে বলে টিকেট মাস্টাররা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকেট নেই এই বলে তারা তিনগুণ টাকা নিচ্ছে।আমি মেহেদুল ইসলাম দেশপ্রিয় পত্রিকার স্টাফ রিপোর্টার আমাকে জানায় এক পিকআপ ড্রাইভার ভাই আমরা এখানে রাত্রি উঠানোর সময় এলাকার লোকজন দেয় টাকা দিতে হয়। এতে করে রাস্তার যানজট বেশি হচ্ছে।















