উপনির্বাচনে বাবার আসন থেকে সংসদ সদস্য হতে চান।
- নিউজ প্রকাশের সময় : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

উপনির্বাচনে বাবার আসন থেকে সংসদ সদস্য হতে চান।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সদ্য প্রয়াত বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তুষার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (০৭ অক্টোবর) ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ এবং জমা দিয়েছেন তিনি। দলীয় নির্দেশনা পেয়েই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
শনিবার(৭ অক্টোবর) মাইনুল হাসান তুষার বলেন, আজ সকালে আওয়ামী লীগ অফিস থেকে ফোন করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। কল পেয়েই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি।
এর আগে গতকাল থেকে মনোনয়ন ফরম বিক্রির শুরু হলে ১৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা প্রত্যাশীরা হলেন- আশীষ কুমার চক্রবর্তী, সাবেক সংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কুমিল্লা মেডিকেল; মো. শাহজাহান আলম, সদস্য, শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ; আবদুল হান্নান রতন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ; আবু শামীম মোহাম্মদ পিয়ার, সাবেক সদস্য জেলা আওয়ামী লীগ; শাহ মফিজ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, জেলা আওয়ামী লীগ; মাহাবুবুল বারী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ; মোহাম্মদ মঈন উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ; মো. কামরুজ্জামান আনসারী, সাবেক সদস্য, জেলা আওয়ামী লীগ; মো. ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া), সভাপতি, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ; মো. নাজমুল হোসেন, সভাপতি, সরাইল উপজেলা আওয়ামী লীগ এবং রফিক উদ্দিন ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা আওয়ামী লীগ।
আগামীকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভা থেকে উপনির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।
















