ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

একজনকে কুপিয়ে হত্যা কুমিল্লায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ

মোঃ আনজার শাহ কুমিল্লা জেলা বিশেষ প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের কোপে সিদ্দিকুর রহমান নামের এক বিএনপি সমর্থকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহত সিদ্দিকুর রহমান দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের দিন সাইচাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আমির মেম্বারের কার্যালয় ভাঙচুর করে বিএনপি নেতা সেলিমের পক্ষের লোক। এ ঘটনা নিয়ে শুক্রবার সালিশ বৈঠক বসে। সালিশের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয় দুই পক্ষের। এক সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধলে বিএনপির সমর্থক সিদ্দিকুর রহমানসহ বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান মারা যান। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, এ ঘটনায় সাত-আটজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একজনকে কুপিয়ে হত্যা কুমিল্লায় বিএনপি-আ. লীগ সংঘর্ষ

নিউজ প্রকাশের সময় : ০৩:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪