ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

এক ইলিশ সাড়ে ৯ হাজার টাকায় বিক্র চাঁদপুরে

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

চাঁদপুরে ২ কেজি ১৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামের মাধ্যমে প্রায় সাড়ে ৯ হাজার  টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (৯ জুন) বেলা ১১টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটের একটি আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।
জানা যায়, পদ্মা নদী থেকে এর আগে মাছটি ধরা পড়ে। পরে আড়তদার হাজী সিরাজ চৌকদারের গদিতে কমপক্ষে ৩০ জনের অংশগ্রহণে প্রকাশ্য নিলামে ইলিশটি বিক্রি করা হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, ইলিশটির ওজন ২ কেজি ১৮০ গ্রাম। মাছটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন নবীর হোসেন নামে এক মাছ বিক্রেতা। স্থানীয় জেলেরা মাছটি চাঁদপুর সদর উজেলার রাজরাজেস্বর ইউনিয়নের পদ্মা নদী থেকে শিকার করেছেন। পরে তারা ব্যাপারীর কাছে বিক্রি করে দেন। ওই ব্যাপারী মাছটি নিলামের মাধ্যমে বিক্রি করেন।
মাছটি কিনতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন নবীর হোসেন । তিনি বলেন, অনেকদিন পর এত বড় ইলিশ ক্রয় করেছি। আমাদের ঘাটে মাছটি বিক্রয় করার চেষ্টা করছি। তবে ঢাকায় আমার নির্দিষ্ট কিছু ক্রেতা আছেন। তাদেরকেও খবর দিয়েছি। তারা কেউ মাছটি নিয়ে যাবেন।

এদিকে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, অধিকাংশ আড়তই ফাঁকা পড়ে আছে। আড়তের পাশে বসে কিছু খুচরা ব্যবসায়ী অল্প কিছু ইলিশ বিক্রির জন্য অপেক্ষা করছেন। অলস সময় কাটাচ্ছেন আড়তের কর্মচারীসহ অন্যান্য মৎস্য শ্রমিকরা। ঘাটে আজ সোমবার প্রায় ২০০ কেজি ইলিশ সরবরাহ হয়েছে বলে জানান তারা।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায়।
আলমগীর নামে এক বিক্রেতা বলেন, এখন মাছের চাহিদা বেশি। ইলিশ কম থাকায় দাম বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক ইলিশ সাড়ে ৯ হাজার টাকায় বিক্র চাঁদপুরে

নিউজ প্রকাশের সময় : ০৪:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫