ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

এবার ভিসা নিয়ে বাংলাদেশীদের সুখবর দিল ইতালি

এম এম রেজওয়ান, যশোর জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশির ভিসা আটকে দেয়া হয়েছিল, তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা।এর আগে ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেয়া স্থগিত করে। পাসপোর্ট ফেরত দেয়ার সিদ্ধান্তও জানায় তারা।এ ঘটনার পর রোম দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেয়ার আশ্বাস দেয় ইতালি সরকার। ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক।ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার ২০২৩-২৫ সালে তিন বছর মেয়াদের স্পন্সর ভিসা দেয়ার জন্য আইন অনুমোদন করে। ওই আইনে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আসবে ইতালিতে।২০২৫ সালের কোটায় এক লাখ ৮১ হাজার শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রাক-আবেদন ফরম পূরণ করা যাবে। আর এই আবেদনগুলোর ‘ক্লিক ডে’ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ভিসা নিয়ে বাংলাদেশীদের সুখবর দিল ইতালি

নিউজ প্রকাশের সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪