ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করি না: কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার:মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে

এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করি না: কাদের সিদ্দিক

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করি না। আমি মানুষের সেবা করার জন্য নির্বাচন করি। ২০১৮ সালের মতো নির্বাচন চাই না। জনগণ যাতে তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ইংল্যান্ডে অবস্থান করছেন আমাদের তারেক রহমান। আমি সেদিনও বলেছি আরে বাবা, তোমার মা বৃদ্ধ। যে কোনো সময় মারা যেতে পারেন। দেশে এসে তাকে সেবা করো। তোমাকে যদি গ্রেফতার করে, তাহলে বোনকে (প্রধানমন্ত্রী) আমি সুপারিশ করব। তার মাকে সেবা করার জন্য যেতে দেন। তিনি (তারেক) ইংল্যান্ডে বসে ষড়যন্ত্র করছেন। বাঙালি ষড়যন্ত্র হজম করতে জানে। আমরা এ ষড়যন্ত্রের মোকাবিলা করব।

কাদের সিদ্দিকী বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী দেওয়া হবে। নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক তাতে কোনো কিছু যায় আসে না।

কৃষক-শ্রমিক জনতা লীগের উপজেলা আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করি না: কাদের সিদ্দিকী

নিউজ প্রকাশের সময় : ০৯:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩