ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

সালাউদ্দিনকে নিয়ে যা বললেন বিসিবি বস পাপন

রিপোর্টার মোঃ ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

সাকিব-তামিমদের আস্থাভাজন মোহাম্মদ সালাউদ্দিন কেন বাংলাদেশের কোচিং প্যানেলে নেই, ক’দিন আগেই গণমাধ্যমে এভাবেই নিজের আক্ষেপ প্রকাশ করেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। দেশসেরা এই কোচকে ভবিষ্যতে জাতীয় দলের কোচ করা হবে কি না, সেই বিষয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) কোয়ালিফায়ার ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে কথা বলেন পাপন। সালাউদ্দিনকে কোচ করা প্রসঙ্গে পাপনের ভাষ্য, ‘আমরা তো একবার বিজ্ঞাপন দিয়েছিলাম। এ কারণেই দিয়েছিলাম, আসলে কারা কারা আগ্রহী। আমার জানামতে, যাদের নাম মিডিয়াতে এসেছে তাদের সঙ্গে আমরা অনেকবারই যোগাযোগ করেছি। তারা কোনো আগ্রহ প্রকাশ করেনি। আগ্রহী না হলে তো আনা যায় না। এজন্যই আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। কারা আবেদন করেছে, কারা করেনি, আপনারা জানেন।’বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘স্থানীয় কোচ কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমরা মনে করি, ওই মানের বা তার মতো আরও আছেন দুই-একজন, তাহলে অবশ্যই বোর্ডের বিবেচনা করাই উচিত। আমাদের সঙ্গে সম্পৃক্ত করা উচিত।’এর আগে, কুমিল্লার হেড কোচ সালাউদ্দিন প্রসঙ্গে মঈন বলেন, ‘আমি সত্যিই হতবাক তাকে বাংলাদেশের প্রধান কোচের ভূমিকায় না দেখে। আমি জানি না কেন তাকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে, আমার চোখে সে বাংলাদেশের সেরা কোচ। আমি বিশ্বের অনেক দেশের কোচদের অধীনে খেলেছি, তাদের মধ্যে সালাউদ্দিন সেরা। সে তরুণ প্লেয়ারদের খুব ভালো বুঝতে পারে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালাউদ্দিনকে নিয়ে যা বললেন বিসিবি বস পাপন

নিউজ প্রকাশের সময় : ০১:৪৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪