সংবাদ শিরোনাম ::
কবিতা-পেটের দায়ে

রোজা না বেগম চট্টগ্রাম প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ০২:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৭১৭ বার পড়া হয়েছে

কলমে – নূরুন্নাহার নূর
পেটের দায়ে একেক মানুষ
থাকে একেক স্থানে,
কর্ম থেকে ছুটি পেলেই
ছুটে নারীর টানে।
জন্ম যেথায় মায়া সেথায়
কার না লাগে ভালো,
দুর্ভাগা এই পেটের জন্য
কারো জীবন কালো।
নীরব কালে শুধু চোখে
মা মাটি সব ভাসে,
অশ্রু ভরা দুই নয়নে
স্মৃতিরা সব হাসে।
কাজ করতে হয় দেশ বিদেশে
মনটা মায়ের পানে,
গুনগুনিয়ে আওয়াজ তুলে
মাতৃভূমির গানে।
একটুখানি সুখের আশায়
কতো কিছু করে,
পরিবারের হাসি দেখতে
জীবন যুদ্ধে লড়ে।
















