কালিগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

- নিউজ প্রকাশের সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

রিপোর্টার:মোঃআনজার শাহ
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে “কর্মী শিক্ষা শিবির-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ শিবিরে দলীয় দায়িত্বশীলদের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
শিবিরের উদ্বোধনী সেশনে দারসুল কুরআন এবং উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারী ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। এ সময় অধ্যাপক আব্দুর রউফও বিশেষ বক্তব্য প্রদান করেন।
পরবর্তী অধিবেশনে “নির্বাচনে সামাজিক কাজের গুরুত্ব” বিষয়ক আলোচনা করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী। এরপর “ভোট কেন্দ্রে যুবকদের করণীয়” নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আঃ ওহাব সিদ্দীকি।
“আমাদের একটা স্বপ্ন আছে” শীর্ষক আলোচনায় বক্তব্য দেন প্রভাষক ওমর ফারুক, যিনি সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সহকারী সেক্রেটারী ও সভাপতি। “নির্বাচনে যুবকদের ভূমিকা দেশের প্রেক্ষাপটে আগামী জাতীয়” বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
অতঃপর “নির্বাচনে দ্বীনি গুরুত্ব” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
শিবিরে বক্তারা বলেন, যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সম্পৃক্ত করা সময়ের দাবি। নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার পথ নয়, বরং এটি একটি দ্বীনি দায়িত্ব। আর সে দায়িত্ব পালনে তরুণদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কর্মসূচীর নিয়মাবলীতে জানানো হয়, আলোচনা চলাকালে পারষ্পরিক আলাপ থেকে বিরত থাকা, পরিচালকের অনুমতি ব্যতীত বাইরে না যাওয়া এবং আলোচনার মূল বিষয়গুলো নোট করে রাখার জন্য অংশগ্রহণকারীদের প্রতি অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, আয়োজক কমিটি জানিয়েছে প্রয়োজনে কর্মসূচীতে পরিবর্তন হতে পারে।
















