ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কালিয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার 

রিপোর্টার সপন
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

কালিয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজল শেখ (৩৪) ও মোঃ জুয়েল শেখ (৪২) নামের ০২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সজল শেখ (৩৪) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের আজাহার শেখের ছেলে এবং মোঃ জুয়েল শেখ (৪২) একই গ্রামের মোতালেব শেখের ছেলে। অদ্য ২ জানুয়ারি ২০২৪খ্রিঃ বিকাল ১৬ঃ৪০ ঘটিকার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন ১১নং পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের ধৃত আসামি জুয়েল শেখের বাড়ির পশ্চিম পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজল শেখ (৩৪) ও মোঃ জুয়েল শেখ (৪২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ২৬(ছাব্বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার 

নিউজ প্রকাশের সময় : ০৬:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪