কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা: সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার আহ্বান

- নিউজ প্রকাশের সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

রিপোর্টার: মোঃআনজার শাহ
সাতক্ষীরার কালীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় কাটুনিয়া রাজবাড়ী গোবিন্দজিউ মন্দির সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রতনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন শাখার আমীর ক্বারী আফতাবুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য ড. মিজানুর রহমান, রতনপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক শেখ আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। গীতা পাঠের মাধ্যমে সভার সূচনা করা হয়। বক্তারা বলেন, “বাংলাদেশের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। শত শত বছর ধরে ভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনা ধারণ করেই শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন করতে হবে।”
এছাড়া বক্তারা সামাজিক প্রতিটি স্তরে ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা বৃদ্ধি করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা একমত হয়েছেন, এভাবে কাজ করলে এক সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সমন্বিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।












