ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কালো বর্ণমালার কবিতা

রিপোর্টার ফাতেমা আক্তার মাহমুদা ইভা 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

লিখক

শাহ কামাল সবুজ

কৈবর্ত্য পাড়ার মেয়েটা কালো

বাড়ন্ত শরীর। আঁটসাঁট দেহ

ভারী নিতম্ব।

বারোতেই দর্শনীয়

বললাম,

‘অপুর্ব সৃষ্টি তুমি’

যিনি তোমাকে এ রূপ দিয়েছেন

অশেষ ধন্যবাদ তাকে।

তীর্যক তাকালেন, বললেন,

কে আপনি?

-বললাম, কবি

বললেন, কি যে বলেন

সবাই তো আমাকে বলে,

পেত্নীর মতো দেখতে কালী।

কেউ যাত্রাপথে এ মুখে তাকায় না

তাদের শুভ যাত্রা অশুভ হবে বলে।

পোয়াতি বউদের ধারেকাছেও

যেতেও আমার নিষেধ

এ কালো মুখ দর্শনে যদি

তাদের সন্তান আমার মতো কালো হয়?

বললাম, ওরা জানে না

তুমি কতটা সুন্দর

সুন্দর তোমার ভ্রু যুগল,

কাজল কালো চোখ,

সু উন্নত নাসিকা আর

ধনুক বাকা ঠোঁট

হাসিতে যেনো মুক্তা ঝরে

ধন্য সে জন যে এমন

কালোর সান্নিধ্যে জীবন গড়ে।

এবার আত্মসমর্পণের ভঙ্গিতে

মাথা নোয়াল মেয়েটি। বলল,

সত্যি বলছেন কবি?

– কেন সন্দেহ আছে?

– না। এমন করে বলেনি

কেউ কোনোদিন আমাকে।

খুব অস্পৃশ্য ভাবতাম

এতোদিন নিজেকে

আজ বুঝলাম আমারও

কিছু সৌন্দর্য আছে।

-বললাম,

মন খারাপ করো না

কালো পাথর গুলোই বেশি দামী হয়

কালো সোনা-ই বেশি মূল্যবান

কালো গোলাপ আজো তুলনাহীন

আবেগে মেয়েটি আমার হাত ছুঁলো

বলল, একটা কথা বলি কবি?

– বললাম, আজ নয়। বড্ড তাড়া আছে-

আসি।

বিদায় পথে ফিরে তাকাতে নেই

তবু তাকালাম, দেখলাম

মেয়েটির গাল বেয়ে অশ্রু ঝরছে

কি বলতে চেয়েছিল মেয়েটি?

হয়তো “ভালোবাসি”। নয়তো

এতো করেই যখন বলছেন,

আমাকে জীবন সঙ্গী করে নিয়ে নেন।

হয়তোবা এতোখানি

দুঃসাহস নেই মেয়েটির।

কি ভাবছে এখন মেয়েটি

এতক্ষণ যা বলেছি তা

হয়তো কথার কথা, মিথ্যা

বা মন ভোলানো

বা অন্যকিছু

যাই ভাবুক, আরেকদিন

দেখা হলে না হয় বলে দিব –

দেখো, আমার কলমের কালি

কালো

কালো বর্ণমালা গুলোই

আমার কবিতা

আর কবিতার মতই সুন্দর তুমি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালো বর্ণমালার কবিতা

নিউজ প্রকাশের সময় : ১০:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

লিখক

শাহ কামাল সবুজ

কৈবর্ত্য পাড়ার মেয়েটা কালো

বাড়ন্ত শরীর। আঁটসাঁট দেহ

ভারী নিতম্ব।

বারোতেই দর্শনীয়

বললাম,

‘অপুর্ব সৃষ্টি তুমি’

যিনি তোমাকে এ রূপ দিয়েছেন

অশেষ ধন্যবাদ তাকে।

তীর্যক তাকালেন, বললেন,

কে আপনি?

-বললাম, কবি

বললেন, কি যে বলেন

সবাই তো আমাকে বলে,

পেত্নীর মতো দেখতে কালী।

কেউ যাত্রাপথে এ মুখে তাকায় না

তাদের শুভ যাত্রা অশুভ হবে বলে।

পোয়াতি বউদের ধারেকাছেও

যেতেও আমার নিষেধ

এ কালো মুখ দর্শনে যদি

তাদের সন্তান আমার মতো কালো হয়?

বললাম, ওরা জানে না

তুমি কতটা সুন্দর

সুন্দর তোমার ভ্রু যুগল,

কাজল কালো চোখ,

সু উন্নত নাসিকা আর

ধনুক বাকা ঠোঁট

হাসিতে যেনো মুক্তা ঝরে

ধন্য সে জন যে এমন

কালোর সান্নিধ্যে জীবন গড়ে।

এবার আত্মসমর্পণের ভঙ্গিতে

মাথা নোয়াল মেয়েটি। বলল,

সত্যি বলছেন কবি?

– কেন সন্দেহ আছে?

– না। এমন করে বলেনি

কেউ কোনোদিন আমাকে।

খুব অস্পৃশ্য ভাবতাম

এতোদিন নিজেকে

আজ বুঝলাম আমারও

কিছু সৌন্দর্য আছে।

-বললাম,

মন খারাপ করো না

কালো পাথর গুলোই বেশি দামী হয়

কালো সোনা-ই বেশি মূল্যবান

কালো গোলাপ আজো তুলনাহীন

আবেগে মেয়েটি আমার হাত ছুঁলো

বলল, একটা কথা বলি কবি?

– বললাম, আজ নয়। বড্ড তাড়া আছে-

আসি।

বিদায় পথে ফিরে তাকাতে নেই

তবু তাকালাম, দেখলাম

মেয়েটির গাল বেয়ে অশ্রু ঝরছে

কি বলতে চেয়েছিল মেয়েটি?

হয়তো “ভালোবাসি”। নয়তো

এতো করেই যখন বলছেন,

আমাকে জীবন সঙ্গী করে নিয়ে নেন।

হয়তোবা এতোখানি

দুঃসাহস নেই মেয়েটির।

কি ভাবছে এখন মেয়েটি

এতক্ষণ যা বলেছি তা

হয়তো কথার কথা, মিথ্যা

বা মন ভোলানো

বা অন্যকিছু

যাই ভাবুক, আরেকদিন

দেখা হলে না হয় বলে দিব –

দেখো, আমার কলমের কালি

কালো

কালো বর্ণমালা গুলোই

আমার কবিতা

আর কবিতার মতই সুন্দর তুমি।