ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

কুড়িগ্রামে নিখোঁজের ২দিন পরে পেলো বস্তা বন্দী লাশ।

রাশেদ কবির (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৯০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে নিখোঁজের ২দিন পরে পেলো বস্তা বন্দী লাশ।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নিখোঁজের দুদিন পর ধান ক্ষেত থেকে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বারইটারী এলাকার কালী মন্দির এলাকায় লাশটি পাওয়া যায় বলে ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান।

নিহত শাহিন আলম (৩৫) ওই উপজেলার মাজার পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি রুহুল আমিন ববলেন, শাহিন দুইদিন থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি।

তিনি আরও বলেন, পরে রোববার সকালে ওই এলাকার একটি ধান ক্ষেতে তার বস্তাবন্দি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, নিহতের স্বজনরা জানান, শাহিন নিখোঁজ হওয়ার আগে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। ফোনের সন্ধানে বের হয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।

“সুরতহালে শাহিনের শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর বস্তাবন্দি করে তার লাশ এখানে ফেলে যায় দুর্বৃত্তরা।”

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে নিখোঁজের ২দিন পরে পেলো বস্তা বন্দী লাশ।

নিউজ প্রকাশের সময় : ০৬:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩