ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

কুড়িগ্রামে ৬৪ কেজি গাঁজা উদ্ধার আটক ট্রাক চালক।

রিপোর্টার:-রাশেদ কবির
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ৬৪ কেজি গাঁজা উদ্ধার আটক ট্রাক চালক।

কুড়িগ্রামের নাগশ্বেরী উপজেলায় পাথরবাহী ট্রাক থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উপজেলা শহরের সহকারী পুলিশ সুপারের (নাগেশ্বরী সার্কেল) কার্যালয়ের সামনে পরিচালিত এক অভিযানে এসব গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। এ সময় ট্রাকচালককে আটক করা হয়। গাঁজাসহ পাথরবাহী ট্রাকটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকার রামপুরায় যাচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক ট্রাক চালকের নাম বিপ্লব মিয়া (৩৫)। তিনি রংপুরের তাজহাট এলাকার বাসিন্দা। চার দিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানিয়েছেন। তবে কী মামলায়, কোন কারাগার থেকে মুক্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে পাথরের ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজার চালান পার হবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা দল। বুধবার দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে ট্রাকটির গতিরোধ করে দলটি। পরে ট্রাকে বহন করা পাথরের নিচ থেকে ১৭টি ব্যাগ থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে ট্রাকচালক বিপ্লব মিয়াকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

উপপরিচালক দিলারা রহমান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাকের নম্বর ও চালকের নাম নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে, চার দিন আগে কারাগার থেকে বের হয়েছে। গাঁজাসহ পাথরবোঝাই ট্রাকটি নিয়ে ঢাকার রামপুরায় যাচ্ছিল। পাথরের চালানেও একই গন্তব্য লেখা রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সার্বিক বিষয়গুলো তদন্ত করে বের করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে ৬৪ কেজি গাঁজা উদ্ধার আটক ট্রাক চালক।

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩