ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

কেরুজ চিনিকলে চাকরি স্থায়ীকরণে মুক্তিযোদ্ধার কোটা সংরক্ষণ না করায় কর্মরত শ্রমিকদের লিগ্যাল নোটিশ

শাকিল আহম্মেদ ব্যুরো চীফ চুয়াডাঙ্গা জেলা
  • নিউজ প্রকাশের সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

দেশের ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের বিভিন্ন বিভাগে কর্মরত অস্থায়ী শ্রমিকদের চাকরী স্থায়ীকরণে সম্প্রতি চিনিকল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত সোমবার এক মুক্তিযোদ্ধা সন্তান ও চিনিকলের উৎপাদন বিভাগে কর্মরত মৌসুমী ফিল্টার প্রেস হেলপার অস্থায়ী শ্রমিক বাবুল আকতার গত (১২ মে) রবিবার কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বারাবর একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এ বিজ্ঞপ্তিতে চাকুরী স্থায়ীকরণে মুক্তিযোদ্ধার কোটার কথা উল্লেখ করা হয়নি। এতে প্রতিষ্ঠানে কর্মরত মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরী স্থায়ী হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।লিগ্যাল নোটিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি চিনিকল কর্তৃপক্ষ চিনিকলে কর্মরত বিভিন্ন বিভাগে মৌসুমী জনবলদ্বারা স্থানীয় শূণ্য পদে শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণে চিনিকল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এ বিজ্ঞপ্তিতে চিনিকলে কর্মরত মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে রাখা হয়নি সরকার নির্ধারিত মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষনের কোন ব্যবস্থা। এতে প্রতিষ্ঠানে কর্মরত মুক্তিযোদ্ধা সন্তানদের স্থানীয় শূণ্য পদে সমন্বয়ে স্থায়ী হওয়া নিয়ে দেখা দিয়েছে নানা সংশয় ও হতাশা। ফলে সরকারী নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিভিন্ন বিভাগে মৌসুমী জনবলদ্বারা চিনিকলে স্থানীয় শূণ্য পদে সমন্বয় হওয়া নিয়ে মুক্তিযোদ্ধা কোটা না রাখায় আর্থিক ও মানষিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কায় কেরুজ চিনিকলে অস্থায়ী শ্রমিক মুক্তিযোদ্ধার সন্তান বাবুল আক্তার চুয়াডাঙ্গা আদালতের মারফতে কেরু এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি লিগ্যাল নোটি পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে কেরুজ চিনিকলের মৌসুমী জনবল স্থায়ী ভাবে সমন্বয় করনে যথাযথভাবে সরকারি বিধি অনুসরণ ও মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করা হবে। এর অন্যথা হলে মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত আদালতে একাধিক মামলা আনয়ন করা সহ জেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে সম্ভব সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ব্যাপারে কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন লিগ্যাল নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমি তো নতুন নিয়োগ করছি না তাহলে কেন কোটা সংরক্ষণের কথা আসছে। আমরা তো চিনিকলে কর্মরতদের বিভিন্ন বিভাগের শূন্য পদে সমন্বয় করছি। তিনি নতুন নিয়োগের ক্ষেত্রে অবশ্যই সরকারি বিধি ও মুক্তিযোদ্ধা কোটা যথাযথভাবে সংরক্ষণ করা হবে বলে উল্লেখ করেন। কর্মরত অনেক মুক্তিযোদ্ধা সন্তানও এই সমন্বয়ের আওতায় আসবেন বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেরুজ চিনিকলে চাকরি স্থায়ীকরণে মুক্তিযোদ্ধার কোটা সংরক্ষণ না করায় কর্মরত শ্রমিকদের লিগ্যাল নোটিশ

নিউজ প্রকাশের সময় : ১২:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪