কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক হুন্ডাই স্টিল কম্পানি সাময়িক বন্দ ঘোষণা।

- নিউজ প্রকাশের সময় : ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ও চায়নার কম দামের ইস্পাতের কারণে কোরিয়ার Hyundai Rriver Plant বন্ধ।
কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক হুন্ডাই স্টিল ইনছনে (인천) তাদের ইস্পাত পুনর্বহাল বার কারখানা সাময়িক বন্ধ করে দিয়েছে। চাহিদা কমে যাওয়া এবং চীন থেকে অনেক কম দামে পণ্য আসায় এই প্লান্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবারের মতো ইস্পাত প্রস্তুতকারক একটি রিবার উৎপাদন কোম্পানি সাময়িক বন্ধ ঘোষণা করল। নির্মাণ শিল্পের চাহিদা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাজারদরের উপর নির্ভর করছে এই প্ল্যান্টের ভাগ্য।
এক মাস স্থায়ী এই স্থগিতাদেশ প্রায় ৪০০ কর্মচারীকে বাড়িতে থাকতে বাধ্য করেছে, তারা তাদের বেতনের মাত্র ৭০ শতাংশ পাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য দুটি কোম্পানি হুন্ডাই ( Hyundai) এবং কিয়া ( Kia) বড় ক্ষতির মুখোমুখি হচ্ছে।
২০২৪ সালে হুন্ডাই স্টিলের পরিচালন মুনাফা ৮০ শতাংশ কমে ১৫৯.৫ বিলিয়ন কোরিয়ান উয়ন দাঁড়িয়েছে।
ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠানটি শুল্ক এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক বিনিয়োগের ওপর জোর দিয়েছেন। নতুবা এই ইস্পাত কোম্পানিটি সম্পন্নরূপে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।



















