ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে

বিশেষ প্রতিবেদন
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এখন থেকে চিকিৎসক অধ্যাপক প্রতীক কেনেডির অধীনে চিকিৎসা চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি অবহিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আগে থেকে অপেক্ষা করছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যান্যরা।

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া
নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান
আবেগাপ্লুত তারেক জড়িয়ে ধরলেন মাকে
পরে যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে এলেন সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান। মুহূর্তেই সেখানে আবেগঘন মধুর পরিবেশ তৈরি হয়। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দরের বাইরে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে লন্ডরে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫