ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

খোঁজ নিয়েছি, আমার মা জিতে গেছে : দাবি জাহাঙ্গীর আলমের

চেকপোস্ট ডেস্ক::
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

চেকপোস্ট ডেস্ক:: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন জিতে গেছেন বলে দাবি করেছেন তার ছেলে ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে এমন দাবি করেন জাহাঙ্গীর।

দ্রুত নির্বাচনের ফলাফল চেয়ে জাহাঙ্গীর বলেন, ‘সেন্টার থেকে খবর পেয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছি। কেন তিনি দেরি করছেন, তাড়াতাড়ি যেন রেজাল্ট দিয়ে দেন।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে আমি এসেছি, রিটার্নিং অফিসারকে বলবো প্রত্যেকটা মেশিন থেকে যে সফট কপি বের হয়েছে, সেগুলো আমাকে দিতে হবে। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিতে হবে। কারণ নির্বাচন কমিশনার বলেছেন, বাংলাদেশের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন একটি মডেল নির্বাচন। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করতে চাই। সরকারের যে কোনও সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেবো। সরকারে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায় যেন তৃতীয় পক্ষ ভোট নিয়ে ছিনিমিনি করতে না পারে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার পাবো। আমার বিরুদ্ধে যত মিথ্যা অনিয়ম করা হয়েছে আজকে সেটা গাজীপুরের মানুষ প্রমাণ পেয়েছে।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।

এই নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান, টেবিলঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খোঁজ নিয়েছি, আমার মা জিতে গেছে : দাবি জাহাঙ্গীর আলমের

নিউজ প্রকাশের সময় : ১১:৫৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩