ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

গণহত্যার বিচারের দাবিতে ঝিনাইগাতীতে বিএনপির গণমিছিল ও অবস্থান কর্মসূচি

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি- 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার ওপর গুলি চালিযয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে গণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি।  আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলতলী এলাকা থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ধানহাটি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মো. মাহমুদুল হক রুবেল।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহŸায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপি’র যুগ্নআহŸায়ক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহবায়ক মো. মাসুম বিল্লাহ, যুগ্নআহŸায়ক মো. আব্দুর রাজ্জাক, ছাত্রদলের আহŸায়ক মো. আরেফিন সোহাগ প্রমুখ।এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি’র বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও গুমসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৬ বছর দেশটাকে সন্ত্রাস-নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারা চাঁদাবাজি থেকে শুরু করে গুম হত্যার লিপ্ত ছিল। তবে ছাত্র জনতার প্রতিরোধ প্রতিবাদে সন্ত্রাস মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের কোটি কোটি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণহত্যার বিচারের দাবিতে ঝিনাইগাতীতে বিএনপির গণমিছিল ও অবস্থান কর্মসূচি

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪