ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

গাজীপুরের পূবাইলে অটো চালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের পূবাইলে ১১ এপ্রিল ২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় এক অটোচালকের লাশ উদ্ধার করেছে জিএমপি পূবাইল থানা পুলিশ।জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।জানা গেছে, পূবাইল থানাধীন ৪২ ওয়ার্ডের পদহারবাইদ কালু মার্কেট সংলগ্ন এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় একটি যুবকে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী সাথে সাথে পুলিশে জানায়। পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ষৌলদানা গ্রামের মৃত শহিদ হোসেনের ছেলে কবির হোসেন (৪৫)। তিনি কয়েক বছর যাবৎ মাজুখান এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। পুলিশসূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই মারফত সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাতে টহলরত অবস্থায় জানতে পারে রাত তিনটার টার দিকে রাস্তার পাশে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ছিনতাইকারীরা ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের আঘাত পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে অটো নিয়ে চলে যায়।পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের পূবাইলে অটো চালকের লাশ উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪