ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঘোষণা দিয়ে সারাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সৈয়দ আল ইমরান (ঝালকাঠি জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

ছাত্রলীগের নৈরাজ্য জাহেলি যুগের বর্বরতা ছাড়িয়ে যাচ্ছে।

-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর আজ ৬ আগষ্ট’২৩ রবিবার এক যৌথ বিবৃতিতে বলেন,ছাত্রলীগের নৈরাজ্য জাহেলি যুগের বর্বরতা ছাড়িয়ে যাচ্ছে । সম্প্রতি নিরীহ কওমি মাদ্রাসা শিক্ষার্থী রেজাউলকে হত্যা এবং ঢাবি ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর নিপীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান ছাত্রলীগের কর্মকাণ্ডে ফিকে হয়ে যাচ্ছে তাদের অতীতের সব অর্জন। দেশের স্বাধীনতা পরবর্তী ছাত্রলীগ হয়ে উঠছে অপরাধীদের অভয়ারণ্য। ছাত্রলীগ এখন হয়ে উঠেছে রক্তপিপাসু। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, নির্যাতন, যৌন হয়রানি, দুর্নীতিসহ এমন কোনো অপরাধ নেই যা ছাত্রলীগ করেনা। দল ক্ষমতায় থাকায় ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে।

ছাত্র পিটিয়ে তাদের বিভিন্ন ট্যাগ দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার ঘটনা ছাত্রলীগের নেতাদের কাছে খুব সহজ ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে শো-ডাউনের রাস্তা ও হলগুলোকে টর্চার শেল বানিয়েছে ছাত্রলীগ। যখন তখন ছাত্র তুলে এনে পেটানো যেন পরিণত হয়েছে তাদের বিনোদনের খোরাকে।

ছাত্রলীগের নৈরাজ্য শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বাইরেও। ছাত্র-শিক্ষক নির্যাতনের পাশাপাশি সাধারণ মানুষকে হেনস্তা থেকে শুরু করে খুনের মতো ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ। ২০১২ সালের ৯ ডিসেম্বর দর্জি দোকানদার বিশ্বজিৎ দাসকে বাহাদুর শাহ পার্কের সামনে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

মাদ্রাসা শিক্ষার্থী রেজাউলকে হত্যা নতুন নয়,গত ২০১৯ সালে ৭ অক্টোবর আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরার হত্যার পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও দেশের যে কয়টি বিদ্যাপিঠে ছাত্র রাজনীতি আছে, সবকটিতে দেখা যায় ছাত্রলীগের নৈরাজ্য।

ছাত্রলীগের রাজনীতিকে সন্ত্রাসী রাজনীতি হিসেবে ঘোষণা দিয়ে সারাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় সারা দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগের নৈরাজ্য রুখে দিতে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক

শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান

কেন্দ্রীয় প্রচার সম্পাদক

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোষণা দিয়ে সারাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

নিউজ প্রকাশের সময় : ০৪:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩