ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

চলন্ত ট্রেনের নিচে পড়েও প্রাণে বেঁচে গেলেন কিশোর

চেকপোস্ট ডেস্ক::
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৫৪০ বার পড়া হয়েছে

চেকপোস্ট ডেস্ক:: রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে প্রাণে বেঁচে গিয়েছে এক শিক্ষার্থী।

বুধবার (২৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে একজন শিক্ষার্থী দুই রেললাইনের মাঝে আটকা পড়ে শুয়ে আছে। আর রেললাইনের উপর দিয়ে যাচ্ছে মালবাহী মিটারগেজ ট্রেন। বাইরে থেকে লোকজন ওই শিক্ষার্থীকে নির্দেশনা দিচ্ছেন- একটুও না নড়তে। মাথা না উঁচু করতে। এভাবে মিনিট দেড়ের পর ট্রেন থামলে সেখান থেকে সে বেরিয়ে আসে।

জানা যায়, ওই শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় ধাক্কা খেয়ে সে রেললাইনে পড়ে যায়। তখনই দেখতে পায় একটি মালবাহী ট্রেন ওই লাইন দিয়ে আসছে। পরে সে রেললাইনের মাঝে শুয়ে পড়ে। লাইনের মাঝামাঝি থাকায় কোন বিপদ হয়নি। তবে ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, বিষয়টি আমি ৫/৭ মিনিট আগেই জেনেছি। আপাতত বিস্তারিত কোনো তথ্য নেই। জেনে বলতে পারবো।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলন্ত ট্রেনের নিচে পড়েও প্রাণে বেঁচে গেলেন কিশোর

নিউজ প্রকাশের সময় : ১১:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩