ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চাকরিতে ৩৫ প্রত্যাশীরা ৫ ঘণ্টা ধরে শাহবাগে অবস্থান করছেন

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ৫ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। কর্মসূচি থেকে তারা ঘোষণা দিয়ে বলেছেন- প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। ঘোষণার ধারাবাহিকতায় তারা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সোমবার (২১ অক্টোবর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলা ১২টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেল ৫টার সময়ও তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা বেলা ১২টা থেকে এখন পর্যন্ত আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। গত ৫ ঘণ্টা ধরে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।

তারা বলেন, গত ১২ বছর ধরে আমরা এই এক দাবিই জানিয়ে আসছি। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। আমরা বেকার, আমাদের কোনো চাকরি, আয় নেই। তবুও আমরা আমাদের দাবি আদায়ে কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। বারবার আন্দোলন করতে আমরা রাজপথে নামতে চাই না। তাই আজ আমরা বলতে চাই, আমরা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরব। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আজ শাহবাগ ছাড়ব না।

এর আগে আন্দোলনকারী বলেন, বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। কিন্তু, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরিতে ৩৫ প্রত্যাশীরা ৫ ঘণ্টা ধরে শাহবাগে অবস্থান করছেন

নিউজ প্রকাশের সময় : ০৬:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪