ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চার ঘণ্টা পর পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি উদ্ধার, তদন্ত কমিটি গঠন

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি দুর্ঘটনার চার ঘণ্টা পর উদ্ধার ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ। ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে এবং ক‌মি‌টিকে সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌তে বলা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ২টার দি‌কে পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ক্ষ‌তিগ্রস্থ ব‌গি রেল প্রক‌ল্পের ক্রেনের সহায়তায় উদ্ধার করা হয়। রাত সাড়ে তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।বিষয়টি দেশ প্রিয়কে নিশ্চিত করেছেন পাক‌শি রেলও‌য়ে বিভাগীয় ম‌্যা‌নেজার শাহ সূফী নুর মোহাম্মদ। তিনি ব‌লেন, ট্রেন‌টি দুর্ঘটনার পর প্রথমে ব‌গিগু‌লো স‌রি‌য়ে নেওয়া হয়। এরপর ক্ষ‌তিগ্রস্থ ব‌গি ক্রেন দি‌য়ে উপ‌রে তু‌লে লাইনে তোলা হয়। এরপ‌র ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বি‌ভিন্ন স্টেশ‌নে আটকে পড়া ট্রেনগু‌লো ছেড়ে আসছে।শাহ সূফী নুর মোহাম্মদ ব‌লেন, পঞ্চগড় ট্রেন লাইনচ‌্যুত হওয়ার ঘটনায় চার সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি সাত কর্ম দিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন জমা দি‌বেন। তি‌নি আরও ব‌লেন, নতুন লাইনের জন‌্য এই ঘটনা কিনা বা কি কার‌ণে লাইনচ‌্যুত হ‌য়ে‌ছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না। এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।এদিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রা বিরতি শে‌ষে ঢাকায় যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার ঘণ্টা পর পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি উদ্ধার, তদন্ত কমিটি গঠন

নিউজ প্রকাশের সময় : ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪