ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

চুয়াডাঙ্গায় ১০৫ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

মোঃ মকলেছুর রহমান সামস্ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার পৃথক সময়ে দামুড়হুদা উপজেলার কোষাঘাটা ও দর্শনার রামনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দর্শনা জয়নগর মাঝের পাড়ার মৃত আমজেদ আলীর ছেলে হামিদুর রহমান (৩৯) ও দর্শনা ইসলাম বাজারের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৬)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম সঙ্গীয় টিমের সহায়তায় কোষাঘাটা যাত্রী ছাউনীতে অভিযান পরিচালনা করেন। এসময় গোপন তথ্য অনুযায়ী হামিদুর রহমানকে আটক করেন। পরে ওই আসামির শরীর তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।অপর দিকে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনার রামনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সাইফুল ইসলাম নামে ওই মাদক কারবারিকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। মাদক বিরোধী ওই অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ১০৫ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪