ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

চুয়াডাংগা জেলায় প্রথম অপসংস্কৃতির হানা।জীবননগর উপজেলা সিমান্ত ইউনিয়ন হরিহরনগর গ্রামে পুরুষে পুরুষে বিয়ে।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

জীবননগরে সমকামী বিয়ের অভিযোগে এনায়েত উল্লাহ (২৫) ও সবুজ হোসেন (২৪) নামের দুজন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার (২২জুন) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নে হরিহরনগর থেকে তাদের আটক করা হয়।আটককৃত, এনায়েত উল্লাহ একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সবুজ হোসেন পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।স্থানীয়রা জানান, এনায়েত উল্লাহ একজন বিবাহিত পুরুষ সংসার জীবনে তার তিন বছরের কন্যা সন্তান রয়েছে। এরমধ্যে তিনি কুশাডাঙ্গা গ্রামের সবুজ নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রেমের একপর্যায়ে তারা গত দেড় মাস আগে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে এনায়েতুল্লাহর স্ত্রী রাগ করে তার বাবার বাড়ির চলে যায়। স্ত্রী চলে যাওয়ার পর এনায়েতুল্লাহ সবুজকে সঙ্গে করে নিয়ে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। তারা রাতে অবস্থান করছিল। এরপর এনায়েতুল্লাহর স্ত্রী ও তার ভাই এবং গ্রামের মুরুব্বিদের নিয়ে তার শ্বশুর বাড়ি হরিয়াননগরে উপস্থিত হয়। পরে গ্রামবাসীদের সহযোগিতায় দুজনকে আটক করে জীবননগর থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এনায়েতুল্লাহ ও সবুজকে তারা আটক করে জীবননগর থানা হেফাজতে নেয় পুলিশ।এ ব্যাপারে এনায়েতুল্লাহর স্ত্রী বলেন, প্রায় রাতে আমার স্বামী বাইরে থাকত। আমি বলতাম তুমি কোথায় থাক, তখন তিনি উত্তর দিতেন, আমি যেখানেই থাকি তাতে তোর কী? আমাকে মারধর করত। এই সবুজ নিহা পরিচয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলত। বিষয়টি আমার শশুরকে জানালে তিনিও ছেলের পক্ষ নেয়। আমার স্বামী আর একটা বিয়ে করেছিল সেটি পরিবারের সবাই জানত। তবে সেটি সবুজের সঙ্গে কী আমি জানতাম না। পরে জানতে পারি। তবে কেউ আমার পাশে ছিল না।এছাড়াও কুশাডাঙ্গা গ্রামবাসীরা বলেন, সবুজ পুরুষ হলেও সে মেয়েদের মতো করে চলাফেরা করে। বিভিন্ন বিয়ে বাড়িতে নাচ-গান করে বেড়ায়। এছাড়াও কয়েক বছর আগে তার একটি বিয়েও হয়। কিন্তু কিছু মাস পরে তার বউ তার ঘর ছেড়ে চলে যায়। এখন সে নাচ-গান এবং পুরুষদের সাথে প্রেমের সম্পর্ক করা তার প্রধান কাজ। এদিকে হরিয়রনগর গ্রামবাসী জানায়, ঘটনাটি বড় স্পর্শকাতর। কারণ এনায়েতুল্লাহর স্ত্রী ও এবং তিন বছরের সন্তান থাকা সত্ত্বেও কেন একজন পুরুষের সাথে সম্পর্ক করেছে সেটা তাদের জানা নেই।এ ব্যাপারে জানতে চাইলে জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, ঘটনাটি শোনা মাত্রই জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে থানা হেফাজতে নেয়। সেই সাথে দুই যুবককে চুয়াডাঙ্গা জেলা আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাংগা জেলায় প্রথম অপসংস্কৃতির হানা।জীবননগর উপজেলা সিমান্ত ইউনিয়ন হরিহরনগর গ্রামে পুরুষে পুরুষে বিয়ে।

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪