ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

চুয়াডাঙ্গার সড়কের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

সারাদেশের মতো চুয়াডাঙ্গা জেলাতেও দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানা ও শহরের বিভিন্ন স্থানে এই বাহিনীর দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে জেলার বিশেষ সরকারি অফিস ও আদালতে এই বাহিনীর দায়িত্ব পালন করতে দেখা যায়নি।দায়িত্বরত আনসার সদস্যরা জানান, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব পালন করবেন। সারাদেশে বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান বিমান বন্দর ও শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ রাখার জন্য এবং দেশের বিভিন্ন পুলিশ স্টেশন থানায় অভ্যন্তরীণ দায়িত্ব পালন করবেন এই বাহিনী । এই আদেশের পর আনসার সদস্যরা চুয়াডাঙ্গার শহরের বড়বাজার ও কোর্টমোড় চত্বরসহ চার উপজেলার বিভিন্ন স্থানে তারা দায়িত্ব পালন করছেন।চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, জীবননগর থানা ও আলমডাঙ্গা থানায় কঠোরভাবে দায়িত্ব পালন করছেন আনসার বাহিনী। একই সঙ্গে জেলার শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ স্বাভাবিক রাখার জন্য দায়িত্বে আছেন এই বাহিনীর সদস্যরা। চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোট সদস্য দায়িত্বে আছেন ১০৪ জন। এরমধ্যে ৬০ জন আনসার ব্যাটালিয়ন ও আনসার ভিডিপি সদস্য ৪৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার সড়কের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা

নিউজ প্রকাশের সময় : ০৯:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪