সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা। নিহত-১

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৫:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ২৯৬ বার পড়া হয়েছে

গতকাল মঙ্গলবার দিনগত আনুমানিক রাত ১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনাধীন বড়শলুয়া নি উ মডেল ডিগ্রী কলেজে এর সন্নিকটে জলঙ্গার ব্রিজ নামক স্থানে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলেই চালক তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাসপাড়ার শান্তি বিশ্বাসের ছেলে বড়শলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নৈশপ্রহরী হাদিউর ওরফে হৃদিক নিহত হয়েছে।
এসময় একই গাড়ীতে থাকা বড়শলুয়া দাসপাড়ার আব্দুল জলিল এর ছেলে শান্তি ওরফে জনি গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে।কর্তব্যরত চিকিৎসক হাদিউর ওরফে হৃদিককে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন এবং আহত জনিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন। নিহত হাদিউর ওরফে হৃদিক এক কন্যা সন্তানের জনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।





















