ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ছাত্র-জনতার বিজয়কে পুঁজি করে মাজার-দরগায় হামলা করছে ওলী বিদ্বেষীরা”মাজারে হামলার বিরুদ্ধে বিটিপি’র প্রতিবাদ সভা

রিপোর্টার হাছান মাহামুদ
  • নিউজ প্রকাশের সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

তরিকাপন্থি অরাজনৈতিক জাতীয় সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন মাজার ও দরবারসহ ধর্মীয় প্রতিষ্ঠানে একের পর এক ঘটে চলা ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা, মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয়।আজ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শুরু হওয়া উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভপতি খানদানী দরবার শরিফের পীর আবুল বাশার খান্দানী।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার রক্তঝরা বিজয়কে পুঁজি করে, সমাজের শান্তি প্রতিষ্ঠার অগ্রপথিক পীর-দরবেশগণের মাজার ও খানকায় একের পর এক ন্যাক্কারজনক হামলা। অগ্নিসংযোগ করে ফায়দা লুটছে ওলী বিদ্বেষীরা। আন্দোলনে নেতৃত্বদানকারী আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মূল সমন্বয়কদের এদিকে নজর দেয়ার সময় এসেছে।”অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা জাকির হোসাইন। অনুষ্ঠানে স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ডেমরাস্থ চিস্তিয়া খানকার পরিচালক মো. শামসুল আলম চিস্তি।বিশেষ অতিথির বক্তব্যকালে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, “ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার মতো সমাজে নৈরাজ্য সৃষ্টির ধৃষ্ঠতায় মেতেছে ওলী বিদ্বেষীরা। বিজয়কে অর্থবহ করতে সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা সময়ের দাবি। অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই “।বিটিপি’র স্মারকলিপিতে পেশকৃত চার দফা:১ম দফা: যে সকল মাজার ভাঙচুর করা হয়েছে, ভাঙচুরে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।২য় দফা: দেশের সকল দরবার, মাজার, খানকাগুলোতে নিরাপত্তা প্রদান।৩য় দফা: দরবার, মাজার, খানকাগুলোতে বাৎসরিক মাহফিল, মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিলগুলোতে যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই জন্য ব্যবস্থা গ্রহণ।৪র্থ দফা: দেশের বিভিন্ন স্থানে সুন্নী ইমামগনকে (যাদেরকে ইতঃপূর্বে জোরপূর্বক বের করে দেয়া হয়েছে) তাদের স্ব স্ব মসজিদে ইমামতিতে পুনর্বহাল করণ।প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী বলেন, “এক একটি মানুষের শঠতা, হঠকারিতা সন্ত্রাসী আগ্রাসী মানসিকতা পরিশুদ্ধ করে সম্প্রীতির সমাজগঠনে ভূমিকা রাখেন পীর আউলিয়াগণ। ওলী বিদ্বেষীরা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে পৈশাচিক খেলায় মেতেছে। তারা ছাত্র জনতার বিজয়কে নিজেদের আখের গুছানোর হাতিয়ার করে নির্লজ্জ হামলা চালাচ্ছে মাজার খানকায়।কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহ মিতুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন টঙ্গিস্থ পাগাড় দরবারের শাহছুফি আলী রেজা পেহলভী হায়দার, আল কদমী দরবারের আমিনুল এহসান ফেরদৌস, শাহছুফি দ্বীন মোহাম্মদ নিজামী চিশতী, শাহছুফি মুক্তার রেজা মাসুমী, গাছতলা দরবারের পীর খাজা আরিফুর রহমান, সৈয়দ মাজেদুল হক চাদপুরী প্রমুখ।

যোগাযোগ: ০১৮৯২৬০২০১০

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্র-জনতার বিজয়কে পুঁজি করে মাজার-দরগায় হামলা করছে ওলী বিদ্বেষীরা”মাজারে হামলার বিরুদ্ধে বিটিপি’র প্রতিবাদ সভা

নিউজ প্রকাশের সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪