জাতীয় প্রেস কাউন্সিলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- নিউজ প্রকাশের সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

রিপোর্ট: রফিকুল ইসলাম
জাতীয় প্রেস কাউন্সিল-এর উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাজধানীর পল্টনের একটি বিফ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম সাদ্দাম, সম্পাদক, দিনপ্রতিদিন পত্রিকা এবং সভাপতি, জাতীয় প্রেস কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শহিদুর রহমান পাভেল, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস কাউন্সিল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: মাহবুবুল ইসলাম, চেয়ারম্যান, (এনপিএস) মানবাধিকার সংস্থা; সাব্বির আহম্মেদ সেন্টু, সম্পাদক, দৈনিক বিজয় পত্রিকা; মো: তালহা ইবনে হাসান (মাসুম), সম্পাদক, সবুজ বাংলাদেশ পত্রিকা; মো: কাওসার হোসেন, সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন; মো: ফরিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক, জাতীয় প্রেস কাউন্সিল; আব্দুল মান্নান, ১নং সহ-সভাপতি; কাজী কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক; মো: জাহিদ হাসান খোকন, দপ্তর আপ্যায়ন সম্পাদক; নাসিমুর রহমান নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক; মো: সফিউদ্দিন খন্দকার, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক; মো: জাহিদ হোসেনে চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক; নাজির আহম্মেদ, ভাইস প্রেসিডেন্ট; কাজী কামাল, জয়েন্ট সেক্রেটারি; আফিফা নওসিন, মহিলা বিষয়ক সম্পাদক; রায়হান কামাল রন্টি, সাংগঠনিক ট্যুর; আব্দুল্লাহ শেখ, নির্বাহী সদস্য; সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক; কবিরুল ইসলাম, সহ-সভাপতি; তাইফুল ইসলাম, মাসুম ইসলাম রাহাত, নাজমুল ইসলামসহ আরও অনেকে।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা একটি সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা জাতীয় প্রেস কাউন্সিলের এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।




















